সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক সংবাদের প্রতিবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক সংবাদের প্রতিবাদ
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক সংবাদের প্রতিবাদ

গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার দৈনিক মানবজমিন ও একই তারিখ দৈনিক ইনকিলাব নামক সংবাদপত্রে ‘সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক সংবাদটি জাতীয় সংসদ সচিবালয়ের দৃষ্টিগোচর হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট-এ্যাট-আর্মস অধিশাখার মাধ্যমে জানানো যাচ্ছে যে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয়। উল্লেখ্য, সংসদ ভবনে আগত ও বহির্গমনকারী সকল কর্মকর্তা/কর্মচারী ও দর্শণার্থীদের ব্যাগসহ হাতে থাকা সকল জিনিস-পত্র নিরাপত্তা সদস্যদের দ্বারা চেকিং করা হয়। উইং প্রধানের প্রত্যয়ন ব্যতীত কোন নথি অফিসের বাইরে নেয়ার অনুমতি দেওয়া হয় না। এছাড়াও, এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হবার পর এ বিষয়ে তদন্ত করা হয় এবং সকল প্রবেশ পথসমূহের সিসিটিভিসমূহ পর্যবেক্ষণ করে ‘সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক খবরের সত্যতা পাওয়া যায় নাই। সুতরাং জাতীয় সংসদ ও সংসদ সচিবালয় বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও যত্নবান হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১১   ১২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ