বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উদযাপনে ঢাকার সহযোগিতা চায় সিরডাপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উদযাপনে ঢাকার সহযোগিতা চায় সিরডাপ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উদযাপনে ঢাকার সহযোগিতা চায় সিরডাপ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) ৬ জুলাইকে বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস হিসেবে উদযাপনের জন্য বাংলাদেশ ও এর সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করার আহবান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরডাপের নবনিযুক্ত মহাপরিচালক আজ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এ আহ্বান জানান।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ৬ জুলাইকে ‘বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব গৃহিত হয়। ঢাকা এই রেজুলেশনের সূচনা করেছিল, যা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড।

বৈঠকে, সিরডাপের মহাপরিচালক একটি অর্ন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়তে টেকসই গ্রামীণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

আয়োজক দেশ হিসেবে বাংলাদেশে এর কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা সিরডাপের মহাপরিচালককে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সিরডাপের আঞ্চলিক আয়োজক দেশ, এটি একটি আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, যা ১৯৭৯ সালের ৬ জুলাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে। জাতিসংঘের অন্যান্য দাতা দেশের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়েছিলো।

মূলত ছয়টি দেশ থেকে সংখ্যা বেড়ে, এটি এখন ১৫টি সদস্য রাষ্ট্রের সিরডাপ হয়েছে। সদস্য দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫২   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ