সিদ্ধিরগঞ্জে পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে ১৯৪ কেজি ব্যাগ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে ১৯৪ কেজি ব্যাগ জব্দ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



সিদ্ধিরগঞ্জে পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে ১৯৪ কেজি ব্যাগ জব্দ

অবশেষে নারায়ণগঞ্জে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অ্যাকশন শুরু হয়েছে। এরইমধ্যে সিদ্ধিরগঞ্জে একটি পলিথিন ব্যাগ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সেই সাথে কারখানার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে পলিথিন উৎপাদন বন্ধ রাখতেও কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ জানান, ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখান থেকে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। মূলত সেই প্রতিষ্ঠানে এক্সেসরিজ তৈরী করা হয়। এরই সাথে পলিথিন ব্যাগ উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই সাথে ভবিষ্যতে পলিথিন ব্যাগ তৈরী করতে নিষেধ করা হয়েছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৯   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ