সোনারগাঁয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



সোনারগাঁয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
র‍্যাব বিলুপ্তিকে সমর্থন, নতুন ফোর্স গঠনে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ