দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক

প্রথম পাতা » চট্টগ্রাম » দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আছে উল্লেখ করে বলেছেন, আপনারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন,‘অন্তর্বর্তী সরকারের তিন মাস শেষ হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাবো’।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আজ বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের ও দাবি জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনার পিতা শেখ মুজিব স্বাধীনতা দেখেনি, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেনি। শেখ মুজিব স্যুটকেস ভরে কাপড়চোপড় নিয়ে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো।

সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০১   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ