বাস ভাড়া কমাতে নারায়ণগঞ্জে মশাল মিছিল, হরতালের হুঁশিয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস ভাড়া কমাতে নারায়ণগঞ্জে মশাল মিছিল, হরতালের হুঁশিয়ারি
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



বাস ভাড়া কমাতে নারায়ণগঞ্জে মশাল মিছিল, হরতালের হুঁশিয়ারি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৪৫ টাকা নির্ধারণ ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে মশাল মিছিল করেছে সামাজিক সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ও সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর আসর জেলা সাবেক সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

মিছিলের আগে সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, পরিবহন চাঁদাবাজ ও মাফিয়া চক্র রাজনৈতিক ছত্রছায়ায় গত কয়েক দশক ধরে নারায়ণগঞ্জে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষকে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে অধিক মুনাফা হাতিয়ে নিয়েছে তারা। নারায়ণগঞ্জের পরিবহন মাফিয়া সিন্ডিকেট যুগের পর যুগ অযৌক্তিকভাবে বাসের ভাড়া বৃদ্ধি করে নগরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে।

রাব্বি আরও বলেন, এই পরিস্থিতিতে সকল রুটের বাস ভাড়া কামাতে এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করতে হবে। আমাদের দাবির প্রতি প্রশাসন একমত পোষণ করলেও দাবি বাস্তবায়নে তাদের অনীহা লক্ষ্য করছি। তাই আমরা বলেছি, মাফিয়া চক্র ও পরিবহন গডফাদারদের পক্ষে ইতিপূর্বে প্রশাসন অবস্থান নিলেও মানুষের আন্দোলন সফল হয়েছে, মফিয়াদের রক্ষা করা যায়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর মাফিয়াদের বিদায় হয়েছে। এখন যারা রয়েছে এরা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী, বাসের মালিক নামধারী চাঁদাবাজ। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু প্রশাসন কালক্ষেপনের মধ্য দিয়ে আমাদের দাবিগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে।

অবিলম্বে পরিবহন চাঁদাবাজ ও মাফিয়া চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ বাস ভাড়া কমাতে কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি দাবি জানান যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি।

অন্যথায় ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালনসহ আগামী ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস হরতাল পালনের হুঁশিয়ারি দেন তিনি।

রফিউর রাব্বি বলেন, আগামী ১৫ নভেম্বরর মধ্যে যদি এই দাবি মেনে না নেয়া হয়, তাহলে আগামী ১৭ নভেম্বর সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নারায়ণগঞ্জবাসী অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালন করবে। আমরা আমাদের দাবি আদায় করে এরপর মাঠ ছাড়বো।

বাংলাদেশ সময়: ২১:৩৬:০৯   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুখালীতে রিয়া’ র বাল্য বিবাহ হতে রক্ষা করলেন এসিল্যান্ড
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ