বাস ভাড়া কমানোর দাবিতে নগরীতে পথসভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস ভাড়া কমানোর দাবিতে নগরীতে পথসভা অনুষ্ঠিত
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



বাস ভাড়া কমানোর দাবিতে নগরীতে পথসভা অনুষ্ঠিত

বাস ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে পথসভা করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। রবিবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট, ১নং রেল গেট, বন্দর ঘাট ও কালীর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সম্পাদক সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু।

পথসভায় বক্তারা বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফেরামের বর্তমান দাবি নারায়ণগঞ্জের গণ—মানুষের দাবি। নারায়ণগঞ্জের পরিবহন মাফিয়ারা পালিয়ে গেলেও তাদের সুবিধাভোগী অনেক চাঁদাবাজ এখনো পরিবহনে বহাল রয়েছেন। প্রশাসন যদি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তবে এর পরিণতি হবে ভয়াবহ। নারায়ণগঞ্জের মানুষের যৌক্তিক দাবি মানতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে যদি নারায়ণগঞ্জ—ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা না হয়, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা না হয় তবে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ বেলা সর্বাত্মক হরতাল পালিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, শহর সভাপতি আবদুল হাই শরীফ, নারায়ণগঞ্জ সাংস্কৃকি জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক বিপ্লব খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫২   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর
বরিশালে নতুন পুলিশ কমিশনারের যোগদান উপলক্ষে মতবিনিময়
হলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরেই পড়ে : মির্জা ফখরুল
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ