পোশাক কারখানায় নাশকতা চেষ্টার অভিযোগে শ্রমিক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোশাক কারখানায় নাশকতা চেষ্টার অভিযোগে শ্রমিক গ্রেফতার
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



পোশাক কারখানায় নাশকতা চেষ্টার অভিযোগে শ্রমিক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী পোশাক কারখানা আবির ফ্যাশনে নাশকতার চেষ্টার অভিযোগ প্রসেনজিৎ চৌধুরী (২৮) নামে এক শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার ৯ নভেম্বর দুপুরে ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার সহ-ব্যবস্থাপক মইনুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।

মামলায় বাদী উল্লেখ করেন, প্রসেনজিৎ চৌধুরী ২০২৩ সালের অক্টোবর থেকে কারখানার নিটিং অপারেটর পদে কাজ করতে ছিল। দীর্ঘদিন ধরে ঠিকভাবে দায়িত্ব পালন করছিল না। কারখানার শ্রমিক, সুপারভাইজারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তো। এ নিয়ে তাকে সাবধান করা হলে শনিবার দুপুরে খাবার বিরতির সময় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সুপারভাইজার ও শ্রমিকদের হত্যার চেষ্টা করে। বিষয়টি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রসেনজিৎ চৌধুরীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার পর শনিবার রাতে আটক শ্রমিককে ফতুল্লা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৩   ৫৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ