আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্র, বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের অবস্থা কী?

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্র, বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের অবস্থা কী?
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্র, বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের অবস্থা কী?

বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের ভিন্ন ম্যাচে শুক্রবার (১৫ নভেম্বর) মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কেউই জয়ের মুখ দেখেনি। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার মনুমেন্টাল ডি মাতুরিন স্টেডিয়ামে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। মাঝে ভিনিসিউস পেনাল্টি মিস করেন। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে মেসির আর্জেন্টিনা। এছাড়াও এদিন মাঠে নেমেছিল ইকুয়েডর ও বলিভিয়া। ইকুয়েডর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের শুক্রবারের ম্যাচের পর পয়েন্ট টেবিলে বেশকিছু পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে। আর ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা।

এদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ধরে ফেলার। শনিবার (১৬ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়া। এদিকে উরুগুয়েরও সুযোগ আছে দুইয়ে ওঠার। শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে চার থেকে দুইয়ে উঠে যাবে তারা। তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে।

শুক্রবারের ম্যাচের পর কনমেবল অঞ্চলের পূর্ণাঙ্গ পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্জেন্টিনা ১১ ৭ ১ ৩ ২২
কলম্বিয়া ১০ ৫ ৪ ১ ১৯
ব্রাজিল ১১ ৫ ২ ৪ ১৭
উরুগুয়ে ১০ ৪ ৪ ২ ১৬
ইকুয়েডর ১১ ৫ ৪ ২ ১৬
প্যারাগুয়ে ১১ ৪ ৪ ৩ ১৬
ভেনেজুয়েলা ১১ ২ ৬ ৩ ১২
বলিভিয়া ১১ ৪ ০ ৭ ১২
পেরু ১০ ১ ৩ ৬ ৬
চিলি ১০ ১ ২ ৭ ৫

বাংলাদেশ সময়: ১৩:০২:১৪   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ