চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাউজানের নোয়াপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায় দুই নেতার সমর্থকরা। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৩ জন চট্টগ্রাম মেডিকেল ও ২ জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এদিকে রাউজানের বাকুলিয় এলাকায় জমি দখলকে কেন্দ্র করে আলাদা আরেকটি ঘটনায় স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘রাউজানের নয়াপাড়া এলাকায় বিএনপির ও যুবদলের মধ্যে আলাদা দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫-৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন।’

বাংলাদেশ সময়: ১২:৫৩:১১   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ