অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ নিয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন নিউজ মিডিয়া হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২২   ২২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ