যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ: মির্জা ফখরুল
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ: মির্জা ফখরুল

সংস্কারের মাধ্যমে অন্ততর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচনে যাবে, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন, প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। বর্তমান সরকার স্পষ্ট করে বলেছে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এ জন্য আমরা তাদের পাশে থেকে সমর্থন দিচ্ছি।

এ সময় প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীদের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেনো বিএনপি পিছিয়ে না পড়ে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৪   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা
পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ