এদেশের মানুষ ভাত,কাপড় চায়না, তারা গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা চায়- সভাপতি শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » এদেশের মানুষ ভাত,কাপড় চায়না, তারা গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা চায়- সভাপতি শামীম
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



এদেশের মানুষ ভাত,কাপড় চায়না, তারা গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা চায়- সভাপতি শামীম

জামালপুর প্রতিনিধি : এদেশের মানুষ ভাত চায়না,কাপড় চায়না। তারা চায় গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা। বাংলাদেশের মানুষ আর কোন স্বৈরাশাসন দেখতে চায়না। গণতন্ত্র হরণ হোক, এই দেশের অর্থনীতি লুট হোক। এই দেশের প্রত্যেকটি প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রতিটি ব্যবস্থাপনা নিজস্ব গতিতে চলুক এটিই সকলে প্রত্যাশা।

জামালপুরের সরিষাবাড়ীতে ৪নং আওনা ইউনিয়ন বিএনপি উদ্যোগে বিশাল জনসভায় জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যাদের ধারা দেশ বাধাগ্রস্ত হবে। প্রয়োজনে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যেভাবে ছাত্র-জনতা গর্জে উঠেছিল। আগামী দিনেও আবারও সেই ভাবে গর্জে উঠবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট তথা পুরাতন রেলওয়ে স্টেশন ময়দানে আওনা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া এবং সভা সঞ্চালনা করেন আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহাম্মেদ, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

এছাড়াও গোলাম রব্বানী লেকু, মামুনুর রশিদ ফকির, জহুরুল ইসলাম পিন্টু, দুলাল মিয়া ও রমজান আলী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপবিষ্ট ছিলেন।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পেশাজীবী মানুষসহ ধানের শীষ পাগল শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। সভা শেষে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:১১:৩২   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ