ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে। ফলে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি।’

আজ শনিবার ঢাকার একটি হোটেলে বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, ‘গত আট বছরে, আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা সমর্থন আশা করেছিলাম, তা আসেনি।’

ভূ-রাজনৈতিক জটিলতার ব্যাখ্যায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রশ্ন আসে, চীন কেন বাংলাদেশের পক্ষে সমস্যা সমাধানে এগিয়ে আসছে না? কারণ বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
একইভাবে ভারতও মনে করে কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না, সবাই নিজের স্বার্থ দেখে। কিন্তু এটা রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বার্থের সঙ্গে মিল আছে বলে মনে হয় না এবং যার জন্য বিষয়টি দীর্ঘায়িত হয়েছে এবং টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না। এটি খুব দ্রুত এবং খুব সহজে সমাধান হবে বলে আমি মনে করি না।
তবে একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই; তা হলো এই সমস্যার সমাধান না হলে, এটি বাকি বিশ্বের জন্য সমস্যা হয়ে উঠবে।’

রোহিঙ্গা তরুণদের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘যে তরুণ প্রজন্ম যাদের ভবিষ্যতের কোনো আশা নেই, তারা অলস বসে থেকে অন্যরা কী করছে, তা দেখবে এটা হতে পারে না। একটা সময় আসবে যখন তারা শুধু বাংলাদেশের জন্য নয়, আমাদের প্রতিবেশী ও অন্যান্য দেশের জন্যও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে।’

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪০   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ