বিয়ে করলেন সারা ফ্যায়রুজ যাইমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন সারা ফ্যায়রুজ যাইমা
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



বিয়ে করলেন সারা ফ্যায়রুজ যাইমা

দেশের শোবিজাঙ্গনে উপস্থাপক হিসেবে বেশ পরিচিত মুখ সারা ফ্যায়রুজ যাইমা। প্রথম আলোর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠান থেকে শুরু করে টেলিভিশন পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন এই উপস্থাপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন যাইমা নিজেই। যেখানে বরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও যাইমার বিয়ের ছবি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপস্থাপিকার দুই বান্ধবী অভিনেত্রী শবনম ফারিয়া ও মডেল পিয়া জান্নাতুল।

জানা গেছে, যাইমার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকুরী এবং ব্যবসা করেন।

বিয়ের ছবিতে দেখা গেছে, সাদা জামদানিতে সেজেছেন যাইমা। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না, সঙ্গে হালকা কিছু গয়না। আর স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি।

বিয়ের ছবি দেখে বোঝা গেছে, পারিবারিক আয়োজনে ছোট্ট পরিসরে দু’জনের আকদ সম্পন্ন হয়েছে। দু’জনকে একসঙ্গে মসজিদের সামনে দাঁড়িয়েও ছবি তুলতে দেখা গেছে।

এ বিষয়ে মডেল পিয়া জান্নাতুল জানান, দুই পরিবারের মানুষ নিয়ে যাইমা-কুশলের আকদ সম্পন্ন হয়েছে। সামনে ভালো দিনক্ষণ দেখে তারা বড় করে বিয়ের অনুষ্ঠান করবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৪   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ