আজ অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে

প্রথম পাতা » আইন আদালত » আজ অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



আজ অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ আসামিকে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা।

যাদেরকে হাজির করা হবে তারা হলেন: আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক এলাহী, দীপু মনি, সালমান এফ রহমান, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় তারা সবাই কারাগারে রয়েছেন।

এর আগে ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ৯:১৯:২২   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই
ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী
জামালপুরে ৩ পৃথক ধর্ষণ মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের কারাদণ্ড
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ