গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। অঞ্চলটির বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় ইসরাইলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আলজাজিরাকে বলেছেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরাইলি হামলার পরে বহু মানুষের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের। কিন্তু ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচানোর কোনো উপায় নেই বলেও জানান তিনি। কারণ ইসরাইলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে বাধা দিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৪ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১০:২০:২২   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ