ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ঘণ্টব্যাপী বৈঠকে সার্ক কার্যকরে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ঘণ্টব্যাপী বৈঠকে সার্ক কার্যকরে আলোচনা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ঘণ্টব্যাপী বৈঠকে সার্ক কার্যকরে আলোচনা

সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সম্পর্ক বৃদ্ধিতে কাজ করা হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে ভুটানের রাষ্ট্রদূতের ঘণ্টব্যাপী বৈঠক হয়।

এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীতে বাংলাদেশ-ভুটান কৃষি পণ্য আমদানিতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে।

এ সময় খসরু বলেন, বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রফতানি করতে চায় ভুটান। আগামীতে দু’দেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৫২   ৩৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নারায়ণগঞ্জ সদরের ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ
ডেপুটি স্পীকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা
নটর ডেমে দ্বিতীয়,ঢাকা বোর্ডে অষ্টম: মাদারীপুরের রিয়ানের অভাবনীয় সাফল্য
আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ