সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাজা ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। ররিবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।

এর আগে শনিবার বিকেলে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এলাকায় ৩ কেজি গাঁজাসহ ইদ্রিস মিয়া ও শাকিল নামের ২ জনকে আটক করা হয়। একইদিন ওই এলাকায় রাত আড়াইটায় বাস তল্লাশী করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শওকত আলী নামের একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফতুল্লার মধ্য লশিমপুর এলাকার নূরমোহামানের ছেলে শাকিল (২৮), মাদারীপুরের কালকিনী থানার ভালিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইদ্রিস মিয়া (৬৫) ও গাজীপুরের টঙ্গী মরকুন টেকপাড়া এলাকার মৃত মহরম আলীর ছেলে মোঃ শওকত আলী (৪৩)।

পুলিশ জানায়, আমাদের নিয়মিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশের পুলিশ চেকপোষ্টে অবৈধ মানবদ্রব্য উদ্ধারের সঙ্গেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাশী চলছিলো। তখন ২ জনের গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করি, পরবর্তিতে তোদের থেকে আমরা ৩ কেজি গাজা উদ্ধার করি। একই দিন রাতে কুমিল্লা থেকে ঢাকা গামী ‘এশিয়া লাইন’ পরিবহনের একটি বাসে তল্লাশী করি। তখন পুলিশের থেকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করি। আটকৃতর থেকে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২২   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ