মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রির দায়ে মুসলিম সুইটস ও কবির স্টোরকে জরিমানা

প্রথম পাতা » আড়াইহাজার » মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রির দায়ে মুসলিম সুইটস ও কবির স্টোরকে জরিমানা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রির দায়ে মুসলিম সুইটস ও কবির স্টোরকে জরিমানা

আড়াইহাজারে গোপালদী বাজারের অধিকাংশ দোকানে নেই ট্রেড লাইসেন্স। এছাড়া দ্রব্যমূল্য টানানো হয়না, ভেজাল খাদ্য থাকে, অতিরিক্ত মূল্য আদায় করা হয় ও মেয়াদোত্তীর্ণ কোন পন্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে পুরো বাজারের প্রায় অধিকাংশ দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি। তিনি জানান, আড়াইহাজারে গোপালদী পৌরসভার গোপালদী বাজারে অভিযান চালিয়ে দুই দোকানকে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মুসলিম সুইটস নামে একটি দোকানকে ১ হাজার ও খাবারের মেয়াদ না থাকায়, ভোক্তা অধিকার আইনে কবির স্টোরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালীন অন্তত অর্ধশতাধিক দোকানকে সতর্ক করা হয়। দ্রব্যমূল্য টানানো, ভেজাল না দেয়া, অতিরিক্ত মূল্য আদায় না করা ও মেয়াদোত্তীর্ণ কোন পন্য বিক্রি না করতে সতর্ক করা হয়। আমাদের এই নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথির নেতৃতে অভিযানে আরও উপস্থিত ছিলেন গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আতিকুর রহমান, প্রকৌশলী ইব্রাহীম, পৌরসভার হিসাবরক্ষন আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৪   ৫৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ