জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতারের পর থানা হাজতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। নিহত মো. শহিদুল্লাহ (৫০) সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. শহিদুল্লাহ একটি মামলায় আদালতের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

​থানা হাজতে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত শহিদুল্লাহর পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে (হৃদ্‌রোগে) ভুগছিলেন।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, আসামি অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৫৩   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ