শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূর হাত পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

বুধবার (২৭ নভেম্বর) ভোরে সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম।

রেজাউল করিম মালা জানান, ভোরে তার দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত রুমে ঢুকে। এ সময়ে বাইরে আরও ডাকাত সদস্যরা ছিল। মুখোশধারী ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে ঢুকে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনের হাত পা বেঁধে ফেলে। এরপর মারধর করে নাসরিনের শরীরে থাকা ও আলমারি থেকে স্বর্ণলাংকার লুটে নেয়। সেই সঙ্গে নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে দুটি গুলি করে।

এ বিষয়ে এসআই নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১৬   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ