চিকিৎসকদের প্রশিক্ষণ নিয়ে যে বার্তা দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসকদের প্রশিক্ষণ নিয়ে যে বার্তা দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



চিকিৎসকদের প্রশিক্ষণ নিয়ে যে বার্তা দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক ফেরেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দরিদ্র দেশের জন্য এটা অপচয় জানিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে নূরজাহান বেগম এসব কথা জানান।

বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন,

২ থেকে ৩ দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই ৭ দিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনো আপত্তি নেই। কিন্তু ৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কিভাবে ঠেকাবেন?

তিনি বলেন, তাদের কয়েকবার চিঠি দেয়া হয়েছে। তবুও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

দেশে ওষুধের দাম দিন দিন বাড়ছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্যখাত।

এ অবস্থায় সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৪:০৬:০৩   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: এ্যানি
বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ-তথ্যমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের তথ্য-উপাত্ত দিয়ে কার্যকর ভূমিকা পালন করছে : স্পিকার
সালথায় শান্তির বার্তা: স্বেচ্ছায় অস্ত্র জমা, ফুল দিয়ে বরণ করল প্রশাসন
ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ