আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে: প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে: প্রধান বিচারপতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগ আলাদা করতে হবে: প্রধান বিচারপতি

আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৩০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে; যা আগে পার্লামেন্টের কাছে ছিলো। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। নবীন আইনজীবীদেরকে বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সম্প্রতি আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচারবিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে।

এ সময় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫ আগস্ট ঘিরে আন্দোলনে হতাহতদের জন্য বিশেষ দোয়া হয়।

উল্লেখ্য, আজকের কর্মশালায় কয়ে কদিন আগে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফেরও থাকার কথা ছিলো।

কর্মশালায় প্রধান বিচারপতি ছাড়াও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান , সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে কর্মশালায় যোগ দিয়েছেন বারে নতুন সদস্য হওয়া প্রায় এক হাজার ৫০০ জন নবীন আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৫০   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আল কোরআন ও আল হাদিস
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ