ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ রোববার (১ ডিসেম্বর)। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি
০৬৩১- হযরত মুহাম্মদ সা. এর তাবুক অভিযান শুরু হয়।
১৪২০- ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।
১৬২৬- জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।
১৬৪০- স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
১৭৬৮- দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।
১৮২১- স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮৩৪- কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।
১৮৫২- নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কোম্পানি চালু হয়।
১৯১৮- সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯২০- পি. জে. হার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।
১৯৪৮- ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
১৯৫৫- যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করে।
১৯৫৮- মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৮- আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।
১৯৫৯ - অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯- একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
১৯৬৩- নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।
১৯৬৪- মালাউই, মাল্টা ও জাম্বিয়া দেশসমূহ জাতিসংঘের সদস্যপদ পায়।
১৯৬৭- রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।
১৯৭৬- এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।
১৯৮০- বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৮১- এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
১৯৮৮- বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯০- ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।
১৯৯০ - কর্মীরা ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চুড়ান্তকাজ শেষ হতে আরো চার বছর সময়ের প্রয়োজন ছিলো।
২০০২- বাংলাদেশের গাইবান্ধায় জাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি; পদদলিত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেন।

জন্ম

১০৮১- ফ্রান্সের ষষ্ঠ লুই।
১৭৬১- মোমের ভাস্কর্যশিল্পী মাদাম মেরি তুসো।
১৮৪৭- আমেরিকান কবি জুলিয়ান মুর।
১৯০০- বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা।
১৯০৩- চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং।

মৃত্যু

১৯২৮- কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসো রিভেরা।
১৯৪৭- ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি মৃত্যুবরণ করেন।
১৯৪৮- ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
১৯৯১- অর্থনীতিতে নোবেলজয়ী [১৯৮২] অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার।
২০০৪- বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা খান।
দিবস

বিশ্ব এইডস দিবস (আন্তর্জাতিক)
শিক্ষক দিবস (পানামা)
জাতীয় দিবস (মায়ানমার)

বাংলাদেশ সময়: ১৪:৩৮:২৫   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ