বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত: মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত: মির্জা আব্বাস
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত: মির্জা আব্বাস

রিকশাওয়ালার স্ত্রীকে সবার ভাবী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশকে রিকশাওয়ালর বউ ভাবে ভারত।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আয়োজিত আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা চব্বিশ দেখেন, একাত্তর দেখেন। বাংলাদেশের ২০ কোটি লোক সোলজার। দেশ দখল করতে হলে তাদের রক্তের ওপর দিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছিল অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘সঠিক কথাগুলো বলে যাবো আপনাদের কাছে। আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে অংশগ্রহণ করে নাই। আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধার কোনো রাজনৈতিক পরিচয় বা দাবি দাওয়া ছিল না।’

২১ আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পিতভাবে বিদেশি শক্তি দ্বারা করা হয়েছিল, যার মাধ্যমে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ ফাঁসাতে চেয়েছিল বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আজকের রায়ে প্রকাশ পেয়েছে তারেক রহমান দায়ী ছিলেন না, তাকে খালাস দিয়েছেন আদালত। বিগত সময়ে আমরা ন্যায়বিচার পাইনি।’

এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছুলোক সরকারকে ভুলপথে পরিচালিত করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা চলছে। বিএনপিকে বদনাম করাই তাদের কাজ।’

সাংবাদিকতা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘অপসাংবাদিকতা বুঝতে হবে। একটা টেলিভিশন ও তিনটি পত্রিকা কিছুদিন আগে কীভাবে বিকৃত সংবাদ প্রচার করলো। এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। সব ফেরেশতা হয়ে গেল নাকি। ভারতে বৃষ্টি হলে বাংলাদেশ থেকে ছাতা ধরে কিছু পত্রিকা। গণমাধ্যমের স্বাধীনতা বলে দেশকে অস্থির করবেন তা হবে না।’

ভারতীয় উচ্চ পর্যায়ে আক্রমণ করলে কি কি হতে পারে দেশীয় ও আন্তর্জাতিকভাবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণের চেষ্টা করছে ভারত। ইসকনের সবাই সন্ত্রাসী না। তবে তারা একটি গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে।’

আওয়ামী ব্যবসায়ীদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘২ আগস্ট যেসব ব্যবসায়ীরা শেখ হাসিনার পক্ষে কথা বলেছিলেন, তারা খোলস পাল্টেছেন। এদের শায়েস্তা করতে হবে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১৯   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ