সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশে জড়ো করা বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। এ ছাড়াও ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যও জব্দ করেছে। এসব পণ্যের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসব পণ্যের মধ্যে রয়েছে- বাংলাদেশি রসুন ও শিং মাছ।
এবং ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক্স, প্রসাধনী, গরু, মাদক ও নানা ধরনের পণ্য।

সুনামগঞ্জ ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেস রিলিজে জানান, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল বিজিবির অভিযানিক দল। এ সময় বাংলাবাজার, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ক্রিম, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রিপিস, চিনি, লবণ, গুর এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এ সময় বিজিবির তৎপরতা ঠেরে পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
এ ছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছের চালানও জব্দ করা হয়। বাংলাদেশি ও ভারতীয় এসব পণ্যের মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অপরাধ প্রবণতা রোধে সচেষ্ট আছে বিজিবি।’ জব্দকৃত পণ্য কাস্টমস অফিসে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৯   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ