এক্সপ্রেসওয়েতে গুলি করে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক্সপ্রেসওয়েতে গুলি করে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেফতার
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



এক্সপ্রেসওয়েতে গুলি করে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেফতার

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলি করে সাহিদা ইসলাম রাফা (২৪) হত্যার ঘটনায় তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (৩০) গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে ঢাকার কেরানীগঞ্জের তারানগরের একটি নালা থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পরপর ৫টি গুলি করে হত্যা করে সাহিদাকে।

পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে তৌহিদ জানান, বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দুজনই রাতে ঢাকার ওয়ারী থেকে বেরিয়ে মাওয়ায় ঘুরতে আসেন। ভোরে দুজনের মধ্যে ঝগড়া বাধে।

শনিবার সকালেই শাহিদার মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় স্বজনরা তার মরদেহ সনাক্ত করে। পরে রোববার সাহিদার মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্তের পর রোববার দিবাগত রাতে রাফাকে গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বরিযান বেগুনবাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২২:৪১   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ