আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’

প্রথম পাতা » অর্থনীতি » আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’

বাংলাদেশ ব্যাংকই দেশের সব ব্যাংকসহ আর্থিক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারের টিআইবি কার্যালয়ে সেবাখাতে দুর্নীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দখলও হয়েছে গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের যোগসাজশে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পাসপোর্ট অফিস দুর্নীতি রোধে অনেক কথাই বলে; কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এমন অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুদক সবচেয়ে অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর সরকারি অফিস বিশেষ করে পাসপোর্টে সিন্ডিকেট করে দুর্নীতি করা হয়, যা থেকে এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সুবিধা পেয়ে থাকেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, যাদের দুর্নীতি রোধ করার কথা, তারাই দুর্নীতিতে নিমজ্জিত। যে কারণে দেশে দুর্নীতি কমছে না। গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার।

পাসপোর্ট খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালে দুর্নীতিগ্রস্ত পাঁচ সেবা খাতের মধ্যে শীর্ষে ছিল এ খাতটি। এছাড়া, উচ্চ পর্যায়ের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:০৭:০৪   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ