কাজী শুভর ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাজী শুভর ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



কাজী শুভর ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’

সম্প্রতি আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ডিওপি ছিলেন হাফিজ। স্টিল ফটোগ্রাফিতে ছিলেন এ কে মামুন।

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন নাঈম ও এস কে আয়াত। চলচ্চিত্র নৃত্যপরিচালক রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।

সংগীতশিল্পী কাজী শুভ বলেন, রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

পরিচালক শাকিল আহমেদ বলেন, এটি রোমান্টিক ঘরানার একটি মিউজিক ভিডিও। বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।

আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৪   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ