ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

আজ ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী শহর ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জের দিকে পিছু হটতে থাকে। অবশেষে ৩ ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয়ে চৌরাস্তায় বিজয় পতাকা উড়িয়ে দেওয়া হয়। এই বিজয় ছিনিয়ে আনতে জেলায় দশ হাজারেরও অধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল দুই হাজার মা-বোনকে।

দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন, উদীচী শিল্পীগোষ্ঠী ও পীরগঞ্জ প্রেসক্লাব রাত ১২টা ১ মিনিটে অপরাজেয় ৭১ স্মৃতিসৌধে শহীদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরির মাঠে শহীদ বুদ্ধিজীবী নাম ফলকে এবং পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪৮   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ