খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তান হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তান হাইকমিশনার
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তান হাইকমিশনার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার।

বৈঠক আরও উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

এর আগে গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ২৫ নভেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসা ফিরোজায় যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৬   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ