ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: উপদেষ্টা
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: উপদেষ্টা

ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা রাজনৈতিক, বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেটি রাজনৈতিক, বাণিজ্যে এর প্রভাব পড়বে না। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।

ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের সংকট হবে না। বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম কমছে না। কারণ, রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেট এখনো আছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১৯   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ