শাকিবের ‘দরদ’ দেখা যাবে মালয়েশিয়ার সিনেমা হলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাকিবের ‘দরদ’ দেখা যাবে মালয়েশিয়ার সিনেমা হলে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



শাকিবের ‘দরদ’ দেখা যাবে মালয়েশিয়ার সিনেমা হলে

এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি। এর আগে শাকিবের পরপর দুটি ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল। যেসব হলে ‘দরদ’ দেখানো হবে সেগুলো হলো-

কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস এবং উন্নত প্রযুক্তির স্ক্রিনের সিনেমা হল। চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাব টাইটেল। হলগুলোতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন। যা হলে বসে সিনেমা দেখার আনন্দ কয়েকগুণ বেড়ে যায়।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ চালিয়েছি। প্রবাসীরা শাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে শাকিবিয়ান ভক্তরা ‘দরদ’ দেখার জন্য হলগুলোতে হাউজফুল উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজ এর হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানান, ‘এর আগে আমরা ‘তুফান’ রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এবার ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে সব কিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা ‘দরদ’ সিনেমা সবাই সিনেমা হলে উপভোগ করবে বলেই আশা করছি।’

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে অভিনয় করছেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:০৮   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ