কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রামের পথঘাট ও প্রকৃতি। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। শীতের তীব্রতা ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা নিম্নগামী হতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভুত হয়। ফলে কষ্ট বাড়ছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন।

কুড়িগ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, কয়দিন থেকে খুব শীত ও কুয়াশা। সকালে ঠান্ডার কারণে কাজ করা যায় না। আমরা বয়স্ক মানুষ খুব সমস্যায় পড়ছি। কয়েকদিনের তুলনায় আজ খুব কুয়াশা পড়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৩২   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ