শিক্ষাখাতে সব বাজেট লুট করেছে আওয়ামী লীগ: সেলিম ভূঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাখাতে সব বাজেট লুট করেছে আওয়ামী লীগ: সেলিম ভূঁইয়া
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



শিক্ষাখাতে সব বাজেট লুট করেছে আওয়ামী লীগ: সেলিম ভূঁইয়া

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ৩০ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার। গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রের দুরবস্থার দিকে কোনো কর্ণপাত ছিল না। তারা ছিল লুটপাটের সরকার। কোথা থেকে কী লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সরকার হাতিয়ে নিয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তণ হয়ে যাবে। শিক্ষার গুনগত মানেরও উন্নত হবে। বিগতদিনে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে। এজন্য অবস্থা থেকে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্নস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে উল্লেখ করে সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘শিক্ষা হতে হবে একমুখী। একটি পদ্ধতির মধ্যেই সবার সুযোগ সুবিধা থাকবে। বিএনপি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে। এদিকে দল থেকে ও সংগঠন থেকে নজর রাখা হচ্ছে।’

শিক্ষক সমিতির শিবচর উপজেলার সভাপতি আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শিবচর উপজেলার আহবায়ক কামাল জামাল মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ