বড় বিদ্রোহের সতর্কবার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বড় বিদ্রোহের সতর্কবার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



বড় বিদ্রোহের সতর্কবার্তা দিলেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে তা দেখা হয়নি। এজন্যই এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে। যা অপচয় বলে মন্তব্য করেন তিনি।

সরকারের কর্মকর্তাদের ইঙ্গিত করে ফাওজুল কবির খান বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে। কারণ, সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন।

সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০৪   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ