আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন

ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বাংলাহিলি পাইলট আ্যন্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ঈমাম, মোয়াজ্জেম, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যদি আপনি আমাকে সন্মান করেন আমিও আপনাকে সন্মান করবো। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতামি নেই। আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে এই ভুখণ্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসকরা আজকে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলতেছেন তাদের বুঝতে হবে। আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন আপনাদের দেশে সংখ্যালঘুদের কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩১   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ