শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না: চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না: চরমোনাই পীর
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪



শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না: চরমোনাই পীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

চরমোনাই পীর বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনও আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তার দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।

এ সময় মোস্তফা সরয়ার ফারুকীকে এখনও উপদেষ্টা পরিষদের রাখার সমালোচনা করেন এই ইসলামিক নেতা। তিনি বলেন, ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।

এ ছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৭   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
প্রস্তুত জাতীয় ঈদগাহ, সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ৫৪
আজ পবিত্র ‘লাইলাতুল কদর’
তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা
খাল খনন কর্মসূচিতে উপকৃত হবেন রামগঞ্জের ৩১ হাজার কৃষক: সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ