ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ রোববার (৮ ডিসেম্বর)। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৪২তম (অধিবর্ষে ৩৪৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৩ দিন বাকি রয়েছে।

ঘটনা

১৬০৯ - ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।
১৮৬৮ - জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার
প্রক্রিয়া শুরু হয়।
১৮৮১ - ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।
১৯১৪ - আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যান্ড সাগরে ব্রিটিশ ও জার্মানির মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল।
১৯১৭ - ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।
১৯১৮ - ব্রিটেন জেরুজালেম দখল করে।
১৯২৩ - যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।
১৯৩০ - কলকাতা শহরের মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা
করেন।
১৯৪১ - গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ - সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।
১৯৪৯ - চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু
সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।
১৯৫৮ - নিখিল আফ্রিকাগণ সম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয়।
১৯৭১ - ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে হামলা করে।
১৯৭১ - শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
১৯৭৪ - গ্রিসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।
১৯৮৫ - দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক ঢাকায় গঠিত হয়।
১৯৯১ - রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব
ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।
১৯৯৬ - জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।
১৯৯৭ - ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
২০০৯ - বাগদাদে এক বোমা বিস্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হন।

জন্ম

১৬২৬ - সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা।
১৮৬৫ - জাক হাদামার্দ, ফরাসি গণিতবিদ।
১৯০০ - ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।
১৯১৩ - কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবিশ।
১৯৪১ - জিওফ্রে চার্লস হার্স্ট, ইংরেজ ফুটবলার।
১৯৪২ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
১৯৪৩ - জিম মরিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি।

মৃত্যু

১৫৬০ - সুইডেনের রাজা ফ্রেডরিক।
১৯০৩ - খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বার্ট স্পেন্সার।
১৯২০ - শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।
১৯৫৫ - হেরমান ভাইল, জার্মান গণিতবিদ।
১৯৮০ - বিটলসের কিংবদন্তি গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন
এক ব্যক্তির গুলিতে নিহত হন।
১৯৮৬ - আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা
অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক
নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা কবির খান ঢাকা দোহার উপজেলা থেকে গ্রেফতার
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
সংরক্ষিত নারী আসনে জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ