বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের পথঘাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের পথঘাট
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের পথঘাট

একদিনের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ তিন ডিগ্রি বেড়েছে। তবে কোনো অংশে শীতের তীব্রতা কমেনি। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পুরো জেলা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে শীত আর কুয়াশার কারণে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজ করতে না পারায় বেকার ঘরেই বসে সংসার চালানো নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

জেলার বিভিন্ন ঘুরে দেখা গেছে, গরম কাপড়ের অভাবে রাত হলেই শীতে কাঁপছেন অসহায় মানুষ। অপরদিকে জেলা সদরের আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, ২ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি, ০৩ ডিসেম্বর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। ৪ ডিসেম্বর সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ৫ ডিসেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ৬ ডিসেম্বর সকাল ৯টায় ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, তাপমাত্রা ওঠা-নামা করলও বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

গত সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরও কমে আসছে। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাতে ও সকালে।

বাংলাদেশ সময়: ১২:০২:১৭   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ