রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে কাতারের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় দোহায় এক‌টি হোটেলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফির সঙ্গে বৈঠক ক‌রে এ আহ্বান জানান খলিলুর রহমান।

বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের মনোযোগ আকর্ষণ ও প্রচেষ্টা প্রয়োজন।

হাই রিপ্রেজেন্টেটিভ উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর অনুষ্ঠাতব্য এ সম্মেলনের বিষয়ে কাতার সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তৃত সহযোগিতার আশ্বাস দেন। তিনি হাই রিপ্রেজেন্টেটিভকে জানান, রোহিঙ্গাদের অমানবিক পরিস্থিতি ও মুসলমান হিসেবে রোহিঙ্গাদের বিষয়টিকে কাতার বিশেষ গুরুত্বারোপ করে থাকে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল বলে অবহিত করেন হাই রিপ্রেজেন্টেটিভ।

প্রতিমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কাতারের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জনগণকে তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও মিশন উপপ্রধান মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৫৯   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ