নগরীতে যৌথ অভিযানে উচ্ছেদ ও জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরীতে যৌথ অভিযানে উচ্ছেদ ও জরিমানা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



নগরীতে যৌথ অভিযানে উচ্ছেদ ও জরিমানা

যানজট নিরসন, হকার উচ্ছেদসহ নগরীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়, তবে কোন হকারকে জরিমানা করা হয়নি। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন।

মোহাম্মদ জাকির হোসেন বলেন, যানজট নিরসনসহ অবৈধ স্ট্যান্ড সরিয়েছি আমাদের আজকের অভিযানে। আমরা অবৈধ স্ট্যান্ড সরালে তারা আবার চলে আসে। এর জন্য আমরা কাজ করছি যাতে করে আর কোন ভাবেই এগুলা বসতে না পারে। আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মূল উদ্দ্যেশ্য শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যাবস্থা করে দেয়া। আমরা মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করছি, পাশাপাশি তাদের জরিমানাও করা হচ্ছে।

তিনি বলেন, আমরা হকারদেরকে গাড়ি চলাচলের রাস্তা থেকে সরিয়ে বিষয়ে কাজ করছি। যাতে করে মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে সড়কে চলাফেরা করতে পারে। এছাড়া আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে একটা হকার্স মার্কেট আছে সেটাকে সংস্কারের বিষয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবো। আমরা সাধারণ মানুষের সমস্যা হোক সেটাও চাইনা। আমরা কাজ গুলো করছি। কিছুটা সময় আমাদের দিতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৫২:৩১   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ