ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বেপরোয়া ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মাঝখানে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফরহাদ বলেন, রাত দুই দফায় মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

তিনি আরও বলেন, সবাইকে মৃত অবস্থায় আনা হয়। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৩২   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী
দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে শুভেন্দু
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ