রুক্মিণীকে নিয়ে মুখ খুললেন দেব

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুক্মিণীকে নিয়ে মুখ খুললেন দেব
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



রুক্মিণীকে নিয়ে মুখ খুললেন দেব

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের প্রেম-ভালোবাসার কথা সবারই জানা। সম্পর্কের শুরু থেকেই কোনো রাখ-ঢাক করতে দেখা যায়নি এই জুটিকে। এমনকি হ্যাপি প্রেমিকযুগলের তকমাও পেয়েছেন তারা।

হঠাৎ কি হলো দেব-রুক্মিণীর। আর কেনই বা ভালোবাসার মানুষকে ‘আনফলো’ করলেন রুক্মিণী। তবে কি চিড় ধরেছে তাদের সম্পর্কে? এবার রুক্মিণী এবং বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেব।

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। বহুচর্চিত এই সিনেমা মুক্তির আগেই দেব- রুক্মিণীর সম্পর্ক নিয়ে টালিপাড়ায় চর্চা তুঙ্গে।

ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি সম্পর্কে ভাঙন ধরেছে এই জুটির। ‘খাদান’ সিনেমার প্রচারণার কারণেই নাকি দেব-রুক্মিণীর মাঝে যত ঝামেলা।

এ দিকে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব। সকল বিতর্কে জল ঢেলে নিন্দুকদের একহাত নিলেন অভিনেতা। ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন তিনি।

দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে।

অভিনেতা আরও বলেন, কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।

দেব জানান, ‘খাদান’ শুরুর আগে সরে দাঁড়ান এক প্রযোজক। সেসময়ই রুক্মিণী আগলে রেখেছিলেন অভিনেতাকে। তাই রুক্মিনী দেবের ‘শক্তি’।

তিনি বলেন, রুক্মিণী বলেছিল, তোমার যখন ইচ্ছে হচ্ছে, তুমি খাদানই করবে। তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করল কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারব না।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৭   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
আল কোরআন ও আল হাদিস
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত
প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর
বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা প্রক্রিয়াধীন : বিদ্যুৎমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন
পোগলদিঘায় কৃষকদল নেতা আব্দুল মান্নানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
নাশকতা প্রতিরোধে সালথা থানা পুলিশের ব্যতিক্রমী মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ