নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জনিয়েছে বিএনপি।

আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ স্বাগত জানান।

মির্জা আব্বাস বলেন, ‘আশা করি, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।’

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৪   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির
অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ