সিরিয়ায় ভয়াবহ হামলা ইসরাইলের, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় ভয়াবহ হামলা ইসরাইলের, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



সিরিয়ায় ভয়াবহ হামলা ইসরাইলের, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

চলতি মাসে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াজুড়ে ভারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবারও (১৬ ডিসেম্বর) সিরিয়ার পশ্চিম উপকূলরেখা বরাবর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক অবকাঠামোতে আঘাত হানে ইসরাইলি যুদ্ধবিমান।

ইসরাইলি হামলার সময় সিরিয়ার বিভিন্ন শহরজুড়ে ব্যাপক বিস্ফোরণ হয় বলে জানিয়েছে সংবদমাধ্যম প্রেস টিভি।

এছাড়া লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী পশ্চিম সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ১৫ কিলোমিটার (৯ মাইল) পর্যন্ত অগ্রসর হয়েছে।

এদিকে হামা ও হোমসের সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং আলেপ্পোয় ইসরাইলি হামলা ‘ভূমিকম্পের মতো’ লক্ষ্যবস্তু করা অঞ্চলগুলোকে কাঁপিয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সির প্রতিবেদনে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আল-জওয়ার প্রদেশের সামরিক বিমানবন্দরেও আঘাত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংস্থাটি বলছে, ইসরাইলি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে, বিশেষ করে তারতুস প্রদেশ লক্ষ্য করে।

তাদের মতে, এই প্রথম ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়ার সামরিক স্থাপনার বিরুদ্ধে ‘এ ধরনের ক্ষেপণাস্ত্র’ মোতায়েন করেছে।

সূত্র: প্রেস টিভি

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩০   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ