মুক্তিযোদ্ধাদের ডিসি ‘যেকোন প্রয়োজনে আমরা এগিয়ে আসবো’

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযোদ্ধাদের ডিসি ‘যেকোন প্রয়োজনে আমরা এগিয়ে আসবো’
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



মুক্তিযোদ্ধাদের ডিসি ‘যেকোন প্রয়োজনে আমরা এগিয়ে আসবো’

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেল প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর ) নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, যে কোনো ধরণের সমস্যা হলে আপনার দিকে এগিয়ে আসবো। আপনাদের আগামী দিন গুলো আরো ভালো কাটুক, আমাদের মাঝে আপনাদের কে যেনো বার বার ফিরে পাই সেই আশা আমরা করি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার এড. নরুল হুদা, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাজ সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২০   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ