আড়াইহাজারে বিএনপি নেতা সুমনের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে বিএনপি নেতা সুমনের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



আড়াইহাজারে বিএনপি নেতা সুমনের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন জাহিন স্পিনিং মিল নামের একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মজুদকৃত সুতা তৈরির কাঁচামালসহ মূল্যবান মেশিনারিজ পুড়ে গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার ওই স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলের একপাশে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারখানায় কোনো শ্রমিক আটকা পড়েননি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।”

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “এই অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।”

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৯   ৪৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ