‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসংঘের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসংঘের
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসংঘের

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর একটি ’অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছে, দেশটির জনগণকে অবশ্যই তাদের ভবিষ্যত নির্ধারণের সুযোগ দিতে হবে। এএফপি এ খবর জানায় ।

গত ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বাধীন বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ দিনের শাসনের অবসান ঘটায়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রেস বিবৃতিতে বলা হয়, আসাদের মিত্র, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

বিবৃতিতে সিরিয়া এবং এর প্রতিবেশীদেরকে আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষুণ্ন করতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ’এই রাজনৈতিক প্রক্রিয়ার উচিত সিরিয়ার সব নাগরিদের বৈধ আকাঙ্খা পূরণ করা, তাদের সবাইকে রক্ষা করা এবং তাদের শান্তিপূর্ণ, স্বাধীন এবং গণতান্ত্রিকভাবে নিজেদের ভবিষ্যত নির্ধারণ করতে সহযোগিতা করা উচিত।’

নিরাপত্তা পরিষদের সদস্যরা ’সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং এই নীতিগুলোকে সম্মান করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।’

নিরাপত্তা পরিষদ, সিরিয়া এবং এর প্রতিবেশীদের পারস্পরিকভাবে এমন কোনো পদক্ষেপ বা হস্তক্ষেপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে যা একে অপরের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আসাদ চলে যাওয়ার পরেও সংঘাত শেষ হয়নি, উত্তরে তুর্কি-সমর্থিত এবং কুর্দি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা তুলে ধরে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত সতর্ক করার পরপরই এই বিবৃতি এসেছে।

জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত গেইর পেডারসেন ইসরায়েলের জন্য নিরাপত্তা পরিষদে অধিকৃত সিরিয়ার গোলানে সমস্ত বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে নিষেধাজ্ঞার অবসান দেশটিকে সহায়তা করার মূল চাবিকাঠি।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩০   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ